All categories

Orgagenic Henna Powder 100g

(0 reviews) 83 views

Price:
৳140 /Jar

Quantity:

Total Price:
Share:
Product Description বাংলা Orgagenic Henna Powder:- যেসব উপাদান চুলের সৌন্দর্য বাড়াতে কাজ করে, সেগুলোর মধ্যে অন্যতম হলো মেহেদি বা Henna। শুধু হাত-পা সাজানোর ক্ষেত্রেই নয়, চুলের পরিচর্যায় এই উপাদান বেশ জনপ্রিয়। কেউ কেউ আবার প্রাকৃতিকভাবে চুলে চমৎকার রং করার জন্য বেছে নেন হেনা। এটি যে চুলের শুধু সৌন্দর্যই বাড়ায়, তা কিন্তু নয়। সেইসঙ্গে চুলে পৌঁছে দেয় নানা উপকারী উপাদান। চলুন জেনে নেওয়া যাক চুলে Henna Powder ব্যবহারের উপকারিতা এবং ব্যবহারবিধি। উপকারিতাঃ ১। চুল দ্রুত বৃদ্ধি করে ২। চুল পড়া কমাতে সাহায্য করে ৩। ডিপ কন্ডিশনিংয়ে সাহায্য করে ৪। মাথার ত্বকের পিএইচ ব্যালেন্স (Ph Balance) বজায় রাখে ৫। চুলের রুক্ষতা দূর করে ৬। খুশকি দূর করতে খুব ভালো কাজ করে ৭। চুলের গোঁড়া মজবুত করতে ৮। চুল পাকা রোধ করে ৯। চুল রঙ করতে হেনা ন্যাচারাল কালারের কাজ করে।  ব্যবহারবিধিঃ  চুল পড়া কমাতে - ৩ চামচ হেনা পাউডার, ৬ চামচ আমলকীর পাউডার, ২ চামচ মেথি পাউডার একটা পাত্রে ভালোভাবে মেশাতে হবে। এর পর এতে ১০ টেবিল চামচ পানি, একটা ডিমের সাদা অংশ এবং একটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে এতে পানি যোগ করতে পারেন। প্যাকটি তৈরি করে এক ঘণ্টা রেখে এর পর চুলে আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুবার ব্যবহার  করলে উপকার পাবেন।  চুলের রুক্ষতা দূর করতে-  ৬ চামচ হেনা পাউডার, ১০ চামচ পানি এবং সাথে ডিমের সাদা অংশ মিশিয়ে এবং তাতে পরিমাণ মতো টক দই মিশিয়ে একটি ভালো মিশ্রণ তৈরি করুণ। মিশ্রণটি তৈরির পর এবার সেটি আপনার চুলে ভালোভাবে লাগান এবং ২০-২৫ মিনিট পর তা ভালোভাবে ধুয়ে ফেলুন। খুশকি দূর করতে-  ৪ চামচ হেনা পাউডারের সঙ্গে একটা পুরো ১টা লেবুর রস এবং ২ চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পর চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করুন। এর পর কন্ডিশনার ব্যবহার করুন।    ➥ অর্ডার করতে অথবা পণ্য সম্পর্কে বিস্তারিত জানতে সরাসরি যোগাযোগ করুন- ☎️ +8809613751313 ➥ Orgagenic দিচ্ছে সারা বাংলাদেশে পণ্য পৌঁছে দেয়ার নিশ্চয়তা।
There have been no reviews for this product yet.

Related products

Menu